ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিউইয়র্কে বাড়ির মালিকদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

নিউইয়র্কের বাড়ির মালিক ও বাড়ি ভাড়া দিতে নিয়োজিত ব্রোকারেজদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগে মামলা হয়েছে। ১৫ মার্চ ম্যানহাটনের আদালতে হাউজিং রাইটস ইনিশিয়েটিভ নামের নাগরিক সংগঠন ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ ৮৮ জনকে এই মামলার বিবাদী করেছে।

মামলায় বলা হয়েছে, সরকারি গৃহায়ণ কর্মসূচির ভাড়াটেদের বাড়ি ভাড়া প্রদানে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান বৈষম্য করে আসছে। সরকারি গৃহায়ণ কর্মসূচির (যা সেকশন-৮ নামে পরিচিত) আওতায় লোকজনকে বাড়ি ভাড়া দিতে বিবাদীরা গড়িমসি করে এবং নানা অযাচিত শর্ত আরোপ করে। গোপন তদন্তের মাধ্যমে এসব বাড়ির মালিক ও ব্রোকারেজ প্রতিষ্ঠান থেকে বৈষম্যের তথ্য সংগ্রহ করা হয়েছে। ভাড়াটে সেজে বাড়ি ভাড়া নেওয়ার কথোপকথনের বিবরণ মামলায় যুক্ত করা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ির মালিকের সঙ্গে জাতীয়ভাবে পরিচিত কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলায় অভিযোগ আনা হয়েছে। কম্পাস, করকরান গ্রুপ ও সেঞ্চুরি-২১ নামের ব্রোকারেজ প্রতিষ্ঠানকেও মামলায় বিবাদী করা হয়েছে।

করকরান গ্রুপের মুখপাত্র জানিয়েছেন, তাঁরা ১৯৬৮ সালে প্রণীত ফেডারেল গৃহায়ণ আইন শক্তভাবে অনুসরণ করে থাকেন।

এ আইনে ভাড়াটের প্রতি বৈষম্যের বিরুদ্ধে শাস্তির কথা উল্লেখ রয়েছে।

সেঞ্চুরি-২১ নামের ব্রোকারেজ প্রতিষ্ঠানের মুখপাত্র বলেছেন, মামলায় উল্লেখিত অভিযোগ সঠিক নয়। তাঁরা কোনো বৈষম্যকে প্রশ্রয় দেন না।

গত এক বছর থেকে চলমান করোনা মহামারিতে নিউইয়র্কের বাড়ির মালিক ও ভাড়াটের ওপর চাপ বেড়েছে। লোকজন কর্মহীন হয়ে পড়ায় ভাড়া পরিশোধ করতে পারছে না। ভাড়াটেদের উচ্ছেদ না করার জন্য নির্দেশ থাকায় গত এক বছরে ভাড়া প্রদান না করলেও ভাড়াটেদের কেউ উচ্ছেদ করতে পারেনি। ছোট ছোট বাড়ির মালিকেরা এতে বিপাকে পড়েছেন। অনেকেই আবার সামর্থ্য থাকার পরও ভাড়া না দেওয়ায় জটিল অবস্থার সৃষ্টি হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102