ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিউইয়র্কে ১২ ঘণ্টায় ১৪টি গুলির ঘটনা, হতাহত ১৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২৭ বার পঠিত

নিউইয়র্ক নগরে গত ১২ ঘণ্টায় পৃথক ১৪টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

২৪ এপ্রিল রাতে নগরের ম্যানহাটন, কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কসে এসব গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিউইয়র্ক পুলিশের (এনওয়াইপিডি) সাবেক এক কর্মকর্তাও আহত হয়েছেন।

ব্রঙ্কসের উলিয়ামসবার্গ এলাকায় ২৪ এপ্রিল রাত ১১টার দিকে দুর্বৃত্তের গুলিতে জ্যামেইক বিশপ নামের ১৮ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ বিশপকে জ্যাকবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত বিশপ নানা অপরাধী চক্রের সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

প্রায় একই সময়ে ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পরে ব্রুকলিনের ফ্লাটবুশ এলাকায় আরেক ব্যক্তি নিজের গাড়িতে বসেছিলেন। অন্য একজন পার্ক করা ওই গাড়ির কাছে এসে তাঁকে উদ্দেশ করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকেও হাসপাতালে পাঠানো হয়েছে।

রাত সাড়ে ১১টার দিকে ব্রুকলিনের রেডউক এলাকায় এক জন্মদিনের অনুষ্ঠানে গুলির ঘটনায় অনুষ্ঠানে যোগ দেওয়া এনওয়াইপিডির সাবেক একজন নারী কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। জন্মদিনের অনুষ্ঠানে ঢুকতে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিন ব্যক্তি গুলি ছুড়লে ওই নারী গুলিবিদ্ধ হন।

ব্রুকলিনের নস্ট্রান্ড অ্যাভিনিউ এলাকায় ২৪ এপ্রিল মধ্যরাতে এক ২১ বছর বয়সী এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানিয়েছে, ওই তরুণ একটি গাড়ির পেছনের আসনে বসে ছিলেন। বাইরে থেকে কেউ একজন তাঁকে বেশ কয়েকটি গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত ওই তরুণকে কিংস কাউন্টি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন।

এসব ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। ২৪ এপ্রিল রাত ১০টা থেকে পরের ১২ ঘণ্টায় নগরীতে ১৪টি গুলির ঘটনা নাগরিকদের আতঙ্কিত করে তুলেছে। গত জানুয়ারি মাস থেকে ১৫ এপ্রিল সকাল পর্যন্ত নগরে ৩৭২টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হতাহত হয়েছে ৪১০ জন। গত বছরের একই সময়ে ২১০টি গুলির ঘটনা ঘটেছিল এবং ২১০ জন হতাহত হওয়ার ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে এনওয়াইপিডি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102