ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিউজিল্যান্ডে ফাইজারের টিকা নেওয়া নারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩৩ বার পঠিত

নিউজিল্যান্ডে ফাইজারের টিকা নেওয়া এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর রয়টার্সের।

ফাইজারের টিকা নিয়ে মৃত্যুর ঘটনা দেশটিতে এটিই প্রথম।

মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের টিকা নেওয়ার পর এক নারীর মৃত্যুর ঘটনায় স্বাধীন একটি কোভিড-১৯ ভ্যাকসিন সেফটি মনিটরিং বোর্ডের পর্যালোচনার পর নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।

তবে ওই নারীর বয়সের বিষয়ে কিছুই জানায়নি মন্ত্রণালয়।

মনিটরিং বোর্ড মনে করে, ওই নারীর মৃত্যু হয়েছে মায়োকার্ডাইটিসের কারণে।

বিবৃতিতে বলা হয়, মায়োকার্ডাইটিস ফাইজারের কোভিড-১৯ টিকার বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পরিচিত।

মায়োকার্ডাইটিস হলো হৃৎপিণ্ডের পেশির প্রদাহ, যা রক্ত সঞ্চালন করার জন্য অঙ্গের ক্ষমতাকে সীমিত করতে পারে এবং হৃদস্পন্দনের ছন্দে পরিবর্তন আনতে পারে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, ফাইজারের টিকা নেওয়ার পর এই প্রথম নিউজিল্যান্ডে কারও মৃত্যু হলো।

তবে ফাইজারের মিডিয়া টিম এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

নিউজিল্যান্ডে ফাইজার, জনসন ও অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকার অনুমোদন দেওয়া হয়।

সম্প্রতি করোনার ডেল্টা ধরনের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন আরোপ করা হয়েছিল।

দেশটিতে সোমবার ৫৩ জন করোনাক্রান্ত হয়েছেন। চীনের উহান থেকে এ ভাইরাস ছড়িয়ে যাওয়ার পর নিউজিল্যান্ডে সবমিলিয়ে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৫১৯ জন, মৃত্যু হয়েছে ২৬ জনের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102