ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাল বিসিবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

বাংলাদেশ দলের আসন্ন সফরের সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। পুর্ব ঘোষিত সূচি থেকে এক সপ্তাহ পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করে এনজেডসি। নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের সংশোধিত সূচিকে স্বাগত জানিয়ে তাদের ধন্যবাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ মাসের শেষে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার পর সেখানে পৌঁছে প্রস্তুতি নেওয়ার জন্য ভালো সময় পাবে জাতীয় দল।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনজেডসিকে ধন্যবাদ জানিয়েছে বিসিবি লিখেছে, ‘মহামারি পরিস্থিতিতে বাংলাদেশ দলের ভালো প্রস্তুতির সুযোগ করে দিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে আসছি আমরা। কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নিতে ও সফরকারি দলের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ তৈরি করে দিতে তাদের সূচি পরিবর্তনকে আমরা সাধুবাদ জানাই। দেশটিতে পৌঁছে বাধ্যতামুলক কোয়ারেন্টিন শেষে কুইন্সটাউনে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প করা হবে। দেশটির কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এটি বাংলাদেশের জন্য সহায়ক হবে।’

আগের সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল ১৩, ১৭ ও ২০ মার্চ। এবার তা হবে ২০, ২৩ ও ২৬ মার্চ। ভেন্যুতে কোনো পরিবর্তন আনেনি স্বাগতিকরা। তিনটি ম্যাচ হবে যথাক্রমে- ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে হবে দিবা-রাত্রির। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ হওয়ার কথা ছিল- ২৩, ২৬ ও ২৮ মার্চ। সেটি পরিবর্তন হয়ে তা হবে- ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।

টি-টোয়েন্টি সিরিজের ভেন্যুতেও কোনো পরিবর্তন হয়নি। তবে ম্যাচ অনুযায়ী ভেন্যু বদল হয়েছে। আগের সূচি অনুযায়ী তিনটি টি-টোয়েন্টি ছিল নেপিয়ার-অকল্যান্ড ও হ্যামিল্টনে। নতুন সূচিতে প্রথম ম্যাচ হবে হ্যামিল্টন, দ্বিতীয়টি নেপিয়ারে, শেষটি অকল্যান্ডে।২০১৯ সালে নিউজিল্যান্ডে সর্বশেষ সফরে ক্রাইস্টচার্চে একটি মসজিদে সন্ত্রাসী হামলার পর সিরিজ শেষ না করে মাঝ পথেই দেশে ফিরেছিল বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজে দু’টি টেস্ট খেলেছিল টাইগাররা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102