ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিউজিল্যান্ড সফরেও নেই তামিম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩৩ বার পঠিত

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের পারফরম্যান্সের ভরাডুবিতে বল হাতে উজ্জ্বল ছিলেন তাসকিন আহমেদ। কিন্তু শেষ ম্যাচে ইনজুরিতে পড়ে কপাল পুড়লো তার।

এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই পেসারকে।

অপরদিকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তামিম ইকবাল ফেরার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে সিরিজে। কিন্তু নেপালে খেলতে যাওয়া এভারেস্ট প্রিমিয়ার লিগে আঙুলে চোট পান তিনি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে তা সেরে উঠার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে উল্টো ব্যাথা বাড়তে থাকে। পরে চিকিৎসকের কাছে যাওয়ার পর জানা গেল পাকিস্তান সিরিজে থাকছেন না তিনি। চোট বেশি পাওয়ার কারণে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে তার থাকা নিয়ে জেগেছে শঙ্কা।

তামিমের ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আজ সে লন্ডনে ডাক্তারের সঙ্গে দেখা করেছে। অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানালেও ডাক্তার ওকে এক মাসের বিশ্রাম দিয়েছে। অর্থাৎ সে নিউজিল্যান্ড সফরেও যেতে পারছে না। ’

গতকাল (২২ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাবর আজমের মারা শট ঠেকাতে গিয়ে আঙুলে চোট পান তাসকিন। তখন মেডিক্যাল টিমের সঙ্গে মাঠ থেকে বের হয়ে গেলেও পরে এসে বাকি ৩ ওভার বল করেন তিনি। তবে ম্যাচের পর এই পেসারকে যেতে হয়েছে হাসপাতালে। সেখানে বোলিং হাতে সেলাইও দিতে হয়েছে বলে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলতে পারছেন না তিনি।

তাসকিনের ব্যাপারে দেবাশীষ বলেন, ‘সেলাই লেগেছে। এক সপ্তাহ পর যেতে বলেছে। তখন সেলাই খুললে বোঝা যাবে কী অবস্থা। ওই সময় পর্যন্ত সে ঢাকাতেই থাকবে। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102