ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিউজিল্যান্ড সফরের জন্য ২০ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে আজ শুক্রবার বিকেলে এক বিবৃতির মাধ্যমে ২০ সদস্যের দল ঘোষনা করেছে বিসিবি।

বাংলাদেশ স্কোয়াডে আছেন- তামিম ইকবাল খান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মাহাদী হাসান ও নাসুম আহমেদ।

প্রথমবারের মতো ওয়ানডে সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন নাসুম আহমেদ। নাসুম এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন। তবে অভিষেক হয়নি।

দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত, আল আমিন হোসেন ও নাঈম শেখ। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তারা ছিলেন না। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দলে থাকলেও বাদ পড়েছেন তাইজুল ইসলাম।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তামিম-মাহমুদউল্লাহরা। ২০ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। নিউজিল্যান্ড সময় সকাল ১১টা ও বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচ।

ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে হবে দিবারাত্রির। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। ওয়ানডে শেষ হওয়ার এক দিন পরই দুই দল টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে।

২৮ মার্চ প্রথম টি-টোয়েন্টি হ্যামিল্টনে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ৩০ মার্চ ও ১ এপ্রিল। ম্যাচগুলো হবে নেপিয়ার ও অকল্যান্ডে। প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি শুরু হবে দুপুর ১২টায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102