ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিউজিল্যান্ড সিরিজের দলে ফিরলেন তামিম-মাহমুদউল্লাহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮ বার পঠিত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক সাকিব আল হাসান ও অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। সাকিবের পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন ওপেনার লিটন কুমার দাস।

শনিবার রাত ৯টায় সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত সেই দলে ফিরেছেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

নিউজিল্যান্ড সিরিজের দলে ফেরানো হয়েছে তারকা ওপেনার সৌম্য সরকার ও উইকেটকিপার ব্যাটসমান কাজী নুরুল হাসান সোহানকে।

এই সিরিজে অভিষেক হতে পারে বাঁহাতি ব্যাটসমান জাকির হাসান, স্পিনার রিশাদ হোসেন ও পেসার সৈয়দ খালেদ আহমেদের।

এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের কারণে নিউজিল্যান্ড সিরিজে জায়গা হয়নি ওপেনার নাইম শেখ, মিডলঅর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেন ও শামীম হোসেনের।

তিন ম্যাচ সিরিজের খেলাগুলো হবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102