ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিউজিল্যান্ড সিরিজ নিয়ে শঙ্কা, বোর্ড সভায় বসলেন পাপন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৯ বার পঠিত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ আর বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর নিয়ে আজ দুপুরে অনানুষ্ঠানিক বোর্ড সভার কথা রয়েছে। দুপুর ১২টার পর একে একে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি ভবনে আসছেন বোর্ড কর্তারা। পৌনে ১টা নাগাদ হাজির হয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন।

আগামী জানুয়ারি মাসের ২০ তারিখে বসবে বিপিএলের অষ্টম আসর। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা দেয়নি বিসিবি। এমনকি চূড়ান্ত হয়নি ফ্রাঞ্চাইজিও। কোন ৬টি দল পাবে ফ্রাঞ্চাইজির টোকেন পাবে, সেটি নির্ধারণই মূল এজেন্ডা আজকের অনানুষ্ঠানিক বোর্ড সভায়। সঙ্গে চূড়ান্ত হবে সূচি আর ক্রিকেটার্স ড্রাফটের দিনক্ষণ।

এদিকে বিপিএলের সঙ্গে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর নিয়েও আলোচনা হবে বলে আভাস পাওয়া গাছে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ দল। সেখানে গিয়ে কোয়ারেন্টাইন জটিলতায় পড়েছে সফরকারীরা।
গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দলটির বেশ কয়েকজন ক্রিকেটার কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়ে অনুশীলন নেমেছিলেন। তবে আবার শুনতো হলো দুঃসংবাদ। আপাতত ২১ ডিসেম্বর পর্যন্ত আবার বন্দি জীবন কাটাতে হবে তাদের। এর সঙ্গে যোগ হয়েছে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনাভাইরাস আক্রান্তের খবর। হোটেল থেকে এই লঙ্কানকে নিয়ে যাওয়া হয়েছে কোভিড সেন্টারে।

সব মিলিয়ে কিউই সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102