ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু , ২ জন আশঙ্কাজনক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২১ বার পঠিত

কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলী হাওরে গোসল করতে নেমে আকাশ (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় হাওরের পানিতে তলিয়া যাওয়া তুহিন (২৫) ও হাসিব (২৬) নামে দুই পর্যটককে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী। তবে দুইজনের অবস্থাই সংকটাপন্ন।

শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নিকলী হাওরের কুর্শা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পর্যটক আকাশের বাড়ি ঢাকায়। জীবিত উদ্ধার তুহিন জেলার বাজিতপুর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে ও হাসিবের বাড়ি পটুয়াখালী জেলায়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী জানান, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে নিয়ে নিকলী থেকে ফোন আসে হাওরে গোসল করতে নেমে তিন পর্যটক নিখোঁজ হয়েছে। কিশোরগঞ্জ স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলে পথে ফোন আসে নিকলী ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী একজনকে মৃত ও দুইজনকে জীবিত উদ্ধার করেছে। জীবিত উদ্ধার দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102