ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজের দুইদিন পর তিস্তা ব্যারাজ থেকে লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২৬ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকা থেকে নিখোঁজের দুইদিন পর তিস্তা নদীতে লাশ ভেসে উঠে যুবকের। সোমবার দুপুর দেড়টায় তিস্তা ব্যারাজের ১৩ নং গেটে লাশ আটকে গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। নিহত আজাহারুল ইসলাম (৩০) নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা এলাকার আতিয়ার রহমানের ছেলে। ওই যুবক টেপাখড়িবাড়ী দক্ষিণ খড়িবাড়ী (জিহাদ বাজার) গ্রামের আলতাফ হোসেন জামাই।

জানা গেছে, গত রবিবার দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীর বার্ণিঘাট পয়েন্টে এলাকায় মাছ ধরার জন্য নদীতে সাঁতারিয়ে ওপারে যাওয়ার সময় তীব্র স্রোতে ডুবে গিয়ে নিখোঁজ হন আজাহারুল ইসলাম। অনেক খোঁজাখুঁজির পর দুইদিন অতিবাহিত হলেও তাকে খুজে পাওয়া যাচ্ছিল না । সোমবার তিস্তা ব্যারাজের জলকপাটে তার লাশ আটকে যায়। লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় ।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাটে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102