ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজ অটোচালকের মরদেহ জঙ্গলে থেকে উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

টাঙ্গাইলের গোপালপুর থেকে নিখোঁজের তিনদিন পর সাগর আহমেদ নামে এক অটোচালকের মরদেহ মধুপুরের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে মধুপুর বনাঞ্চলের সেহড়াতল জঙ্গল থেকে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত অটোচালক সাগর আহমেদ গোপালপুর পৌরসভার ভূয়ারপাড়া গ্রামের সমেশ মিয়ার ছেলে।

গোপালপুর থানার ওসি (তদন্ত) কাইয়ুম খান সিদ্দিকী জানান, গত শনিবার গোপালপুর থানাব্রিজ থেকে সাগর আহমেদ অটোতে ভাড়ার যাত্রী উঠিয়ে মধুপুর গিয়ে নিখোঁজ হন।

পর দিন ২৮ ফেব্রুয়ারি সাগরের বাবা গোপালপুর থানায় ছেলে নিখোঁজের ঘটনায় ডায়েরি করেন।

মধুপুর উপজেলার অরখোলার ফাঁড়ির ওসি তদন্ত হাসান জানান, মঙ্গলবার রাতে মধুপুর বনাঞ্চলের সেহড়াতল জঙ্গল থেকে সাগর আহমেদের মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা গলায় গামছা ঢুকিয়ে চালককে হত্যার পর অটো নিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

মধুপুর থানার ওসি কামাল খবরটি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102