ads
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজের তিনদিন পর জেলের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

মোংলার পশুর নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর জেলের মরদেহ উদ্ধার হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) সকালে কানাইনগর এলাকায় পশুর নদীর চরে ভাসতে দেখে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে তার পরিবারকে খবর দেয়। পরে সকাল ১০টার দিকে পরিবারের লোকজন মরদেহটি বাড়ি নিয়ে যায়।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বন বিভাগের কাছ থেকে বৈধ পাস পারমিট নিয়ে শুক্রবার সন্ধ্যায় পশুর নদীর হাড়বাড়ীয়া এলাকায় মাছ শিকারে যান বশির শেখ। মাছ শিকারের এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে যান তিনি। এরপর ওই নৌকায় থাকা তার সহযোগী জেলে সজীব আকন (২২) সঙ্গে সঙ্গে নদীতে লাফিয়ে পড়ে তাকে খুঁজে পেতে ব্যর্থ হন। পরের দিন নৌ পুলিশ, কোস্ট গার্ড, স্বজন ও স্থানীয় অন্য জেলেরা মিলে নিখোঁজের সন্ধানে তল্লাশি চালিয়ে না পেয়ে ফিরে আসেন।

অবশেষে নিখোঁজের তিন দিন পর সোমবার সকাল ৯টার দিকে পশুর নদীর কানাইনগর এলাকার চর থেকে ভাসমান মরদেহটি করেন স্থানীয় জেলেরা। পরে খবর পেয়ে মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনেরা।

ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কারো কোনো আপত্তি ও অভিযোগ না থাকায় মরদেহর ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। আর এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102