ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজের তিনদিন পর পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে ভেসে উঠেছে নিখোঁজ পোশাক শ্রমিক সাদ্দাম হোসেন রনির মরদেহ। গত সোমবার সকালে নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ গুদারাঘাট এলাকায় যাত্রীবাহী ট্রলার ডুবিতে নিখোঁজ হয় রনি।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নবীগঞ্জ এলাকা থেকে তার মরহেদ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত সাদ্দাম হোসেন রনি (২৮) বন্দরের নবীগঞ্জের অলেম্পিয়া হাউজ এলাকার মোসলেম উদ্দিন ভূইয়ার ছেলে ও একটি পোশাক কারখানার শ্রমিক।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, সকালে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ সাদ্দাম হোসেন রনির মরদেহ ভেসে উঠেতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এর আগে গত সোমবার সকালে অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পার হওয়ার সময় কুয়াশার কারণে মাঝনদীতে উল্টে গিয়ে ডুবে যায় একটি ট্রলার। এ ঘটনায় নিখোঁজ ছিলো রনি। পরে তাকে উদ্ধারে নদীতে তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিন্তু সেই সময়ে খোঁজ মেলেনি রনির।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102