ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শীতলক্ষ্যায় মিললো বুয়েট শিক্ষার্থীর মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৫৯ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফারদিন নূর পরশ (২৪) নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের বনানীঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফারদিন নূর পরশ নারায়ণগঞ্জের দেউলপাড়া কুতুবপুরের নয়ামাটি এলাকার কাজী নুরুদ্দীন রানার ছেলে। তবে তারা বর্তমানে ঢাকার ডেমরার শান্তিবাগ কোনাপাড়া এলাকায় বসবাস করেন। পরশ বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক বলেন, বিকেলের দিকে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ ভাসতে দেখে আমরা নারায়ণগঞ্জ নৌ-পুলিশকে জানাই। পরে নৌ-পুলিশ নদী থেকে মরদেহ তুলে আইনি ব্যবস্থা নিতে নিয়ে যায়। পরবর্তীকালে ওই মরদেহের পরিচয় পাওয়া যায়।

তিনি আরও বলেন, নিহত ফারদিন নূর পরশ গত ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। এর পর তার বাবা কাজী নুরুদ্দিন ৫ নভেম্বর রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নারায়ণগঞ্জ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102