ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজের দুদিন পর পুকুরে মিলল তরুণীর লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৪৮ বার পঠিত
ময়মনসিংহ

ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজের দুদিন পর আকলিমা খাতুন (১৮) নামে এক মানসিক প্রতিবন্ধীর লাশ বাড়ি সংলগ্ন পুকুরে ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী আকলিমা খাতুন নান্দাইল উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের বারুইগ্রামের মো. আবদুল খালেকের কন্যা। সে আংশিক প্রতিবন্ধী ছিল। গত রোববার থেকে আকলিমা খাতুনকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। তার পিতা আবদুল খালেক তাকে অনেক খোঁজাখুঁজির ওইদিন রাতেই নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করে। পরে দুই দিন পর মঙ্গলবার ভোর সকালে নিজ বাড়ি সংলগ্ন আনোয়ার মাস্টারের পুকুরে আকলিমা খাতুনের লাশ লাশ ভেসে উঠে।

স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে নান্দাইল মডেল থানার এসআই আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102