ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজের পরদিন নদী থেকে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩১ বার পঠিত

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার বারনই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রূপ কুমার হালদারের (৩৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তর থেকে যাওয়া একটি ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করে। সুরতহাল প্রতিবেদন শেষে পুলিশ নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় বাগমারা থানায় মামলা হবে বলেও জানিয়েছে পুলিশ।

নিহত রূপ কুমার হালদার রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার হরিপালা জেলেপড়া গ্রামের মৃত নিয়ন হালদারের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে বারনই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। এরপর জাল নামিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তর থেকে যাওয়া চার সদস্যের ডুবুরি দলের টিম লিডার সাব অফিসার মো. নুরুন্নবী জানান, তারা গতকাল শনিবার রাতে ওই ব্যক্তির ডুবে যাওয়ার খবর পান। এরপর রবিবার ভোর ৫টায় তারা বাগমারার উদ্দেশ্যে রওনা দেন। ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত তারা বরনই নদীতে তল্লাশি চালান। চার সদস্যের ডুবুরি দল প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে নদীর তলদেশ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। পরে ডুবে যাওয়া ওই ব্যক্তির মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মো. নুরুন্নবী বলেন, শনিবার বিকালে গ্রামের এক মৃত ব্যক্তির সৎকারের অংশ নিয়ে রূপ কুমার হালদার নদীতে গোসল করতে নামেন। ওই সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। যে কারণে নদীতে নেমে তিনি তলিয়ে যান। সাঁতার কাটতে জানলেও তিনি আর পাড়ে উঠে আসতে পারেননি। যে কারণে নদীতে ডুবেই তার মৃত্যু হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, রূপ কুমার হালদার পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। গতকাল বিকালে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। রবিবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় তার মরদেহ সৎকারের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102