ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজের ১৮ দিন পর সেই শিশু উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৪৪ বার পঠিত

অস্ট্রেলিয়ায় হারিয়ে যাওয়া ক্লেও স্মিথ নামে চার বছরের এক শিশুকে নিখোঁজের ১৮ দিন পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি দুর্গম এলাকা থেকে একটি তালাবদ্ধ বাড়ি থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩৬ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করা হয়। খবর বিবিসির।

বুধবার বিবৃতিতে পশ্চিমাঞ্চলীয় অস্ট্রেলিয়ার উপকমিশনার কল ব্লাঞ্চ জানান, পুলিশ সদস্যদের একটি দল তালা ভেঙে বাড়িটিতে ঢোকেন। একজন কর্মকর্তা শিশুটিকে কোলে তুলে নিয়ে তার নাম জানতে চান। জবাবে শিশুটি জানায়, তার নাম ক্লিও স্মিথ।

শিশুটিকে এরই মধ্যে মা-বাবার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ক্লিওর মা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের পরিবার আবার সম্পূর্ণ হলো।’
সম্প্রতি পরিবারের সঙ্গে কোয়াবা ব্লোহোলস ক্যাম্প গ্রাউন্ডে ছুটি কাটাতে গিয়ে নিখোঁজ হয় চার বছর বয়সী অস্ট্রেলীয় শিশু ক্লিও। গত ১৬ অক্টোবর আনুমানিক দিবাগত রাত দেড়টা থেকে পরদিন সকাল ছয়টার ভেতর নিখোঁজ হয় সে। পরে খোঁজাখুজি করে না পেয়ে তার সন্ধানে সাড়ে সাত লাখ মার্কিন ডলার পুরস্কার হিসেবে ঘোষণা করেছিল পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102