ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজের ৬ দিন পর মিললো মরদেহ, ভাইয়ের দাবি হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৩১ বার পঠিত

ভৈরবে নিখোঁজের ছয়দিন পর হেলিম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-থানা পুলিশ।

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলি গ্রাম এলাকার মেঘনা নদীর কচুরিপানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হেলিম উপজেলার কালিকাপ্রসাদ এলাকার আলকাছ মিয়ার ছেলে।

নিহতের ভাই সেলিম মিয়ার অভিযোগ পাওনা টাকা দাবি করায় দুই দালাল তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে।

সেলিম মিয়া বলেন, এলাকার দালাল আলমগীর ও জাহাঙ্গীর আমাকে ইতালি পাঠানোর কথা বলে এপ্রিলে সাড়ে ৬ লাখ টাকা নেয়। পরে তারা আমাকে লিবিয়া পাঠালেও আমি সেদেশ থেকে ফেরত আসি। দেশে এসে আমি তাদের কাছে টাকা ফেরত চাইলে তারা আমাকে ভয়ভীতি দেখায় এবং হুমকি দেয়। এই ঘটনায় ৯ জুলাই তার আমার ভাইকে মোবাইল ফোনে ডেকে নেয়। এর পর থেকেই আমার ভাই নিখোঁজ ছিলেন। আমার ভাই হেলিম প্রতিবন্ধী ছিল, তার একটি হাত নেই। এ বিষয়ে ঘটনার দিন আমি ভৈরব থানায় একটি জিডি করেছি। জিডি করার ছয়দিন পর আজ তার মরদেহ মেঘনা নদীতে পাওয়া গেলো। এ ব্যাপারে আমি থানায় হত্যা মামলা করবো।

ভৈরব নৌ- থানার ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, বিকেল ৩টায় মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের ভাই সেলিম ৯ জুলাই থানায় অভিযোগ দিয়ে একটি জিডি করেছিলেন। শনিবার সন্ধ্যায় খবর পেলাম তার মরদেহ নৌ-পুলিশ নদী থেকে উদ্ধার করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102