ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজ ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৩৪ বার পঠিত

জামালপুর: জামালপুর সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজের দুই দিন পর জাহিদ ফয়সাল ফাহিম (২৫) নামে এক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টায় উপজেলার নরুন্দি ইউনিয়নের কোচনধরা এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

ফয়সাল ফাহিম উপজেলার ৯ নম্বর রানাগাছা ইউনিয়নের কানিল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের সহ-সভাপতি তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকালে চার বন্ধুকে নিয়ে খানবাড়ী নৌঘাট দিয়ে একটি নৌকায় ব্রহ্মপুত্র নদে আনন্দ ভ্রমণে বের হন ফাহিম। মাঝপথে নৌকাটি পানিতে তলিয়ে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ফাহিম ডুবে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যার পর থেকে উদ্ধার অভিযান শুরু করেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও খোঁজ না পেয়ে চলে যান। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ। আজ সকালে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ এ তথ্য জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102