শেরপুর প্রতিনিধিঃ নিখোঁজ শাকিবের (২০) সন্ধান চায় তাঁর পরিবার। প্রিয় সন্তান ফিরে আসবে বাড়িতে এই প্রতীক্ষায় প্রহর গুনছেন তার বাবা-মা।
শাকিব হোসেনের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার কলাকান্দা গ্রামে। তার বাবা শেরপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মঞ্জুরুল হক মঞ্জু।
সাংবাদিক মঞ্জু জানান, গত ১৮ জানুয়ারি সকালে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় শাকিব। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার খোঁজ মেলেনি।
শাকিবের মা জানান, ছেলে ফিরে আসবে এই আশায় পথ চেয়ে বসে আসেন তারা। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে শ্রীবরদী থানায় জিডি করেছেন। জিডি নং ১০৬৪।
বাড়ি থেকে বের হওয়ার সময় শাকিবের পড়নে ছিল টি শার্ট ও জিন্স প্যান্ট। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। তার গায়ের রং শ্যামল বর্নের।
যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে ০১৯৮৯- ৩৭১১৬৯ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।