ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজ সাবমেরিন কেআরআই নাঙ্গালার ৫৩ আরোহী সবাই মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর নিখোঁজ সাবমেরিন কেআরআই নাঙ্গালা-৪০২ এর ৫৩ আরোহীর সবাই মারা গেছে বলে ধারণা করছে উদ্ধারকারী দল। শনিবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাবিষয়ক সদর দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই শঙ্কার কথা জানান।

জন কিরবি বলেন, সাগরের যে অংশে সাবমেরিনটি ডুবেছে বলে ধারণা করা হয়েছিল, সেখানে তেল ভাসতে দেখা গেছে। তেলের ট্যাংকে ছিদ্রের ফলেই সেটি আর এগোতে পারেনি। হয়তো আরোহীদের সবার সলিলসমাধি ঘটেছে।

এর আগে ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছিল, সাবমেরিনটি ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার করতে হবে। কারণ, জাহাজে তিন দিন চলার মতো অক্সিজেন রয়েছে। সে হিসেবে নাবিকদের জীবিত পেতে হলে শনিবারের (২৪ এপ্রিল) মধ্যে সাবমেরিনটি উদ্ধার করতে হবে।

গত বুধবার (২১ এপ্রিল) ভোরে জার্মানির তৈরি কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটি বালি উপকূল থেকে প্রায় ৬০ মাইল (৯৬ কিমি) দূরের পানিতে নিখোঁজ হয় বলে ধারণা করা হচ্ছে।

গভীর পানিতে ডুব দেওয়ার অনুমতি পাওয়ার পরই সাবমেরিনটি যাত্রা করে।

নৌবাহিনী জানায়, নিখোঁজ হওয়া এলাকায় তেল ভাসতে দেখা গেছে। ফুয়েল ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়ে তেল ছড়াতে পারে অথবা এটা ক্রুদের পাঠানো সংকেত হতে পারে।

কয়েকটি সূত্র বলেছে, ৫৩ জন আরোহী নিয়ে সাবমেরিনটি গভীর জলে ডুব দেওয়ার পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর ফার্স্ট অ্যাডমিরাল জুলিয়াস উইদজোজনো এএফপিকে বলেন, নৌবাহিনী এটিকে খুঁজছে। এই অঞ্চলটি আমাদের পরিচিত, তবে এটি বেশ গভীর।

দেশটির নৌবাহিনীর ছয়টি যুদ্ধজাহাজ, একটি হেলিকপ্টার ও ৪০০ ক্রু সাবমেরিনটির অনুসন্ধানে যুক্ত রয়েছে। এ ছাড়া সাবমেরিনটির খোঁজে অনুসন্ধানকারী ও বিশেষ বিমান পাঠিয়েছে অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং যুক্তরাষ্ট্র।

কেআরআই নাংগালা-৪০২ ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিনের মধ্যে একটি।

রয়টার্স জানায়, এটি ১৯৭০ এর দশকের শেষের দিকে তৈরি করা হয়েছিল। মাঝখানে মেরামতের জন্য এটিকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়া হয়। দুই বছর পর ২০১২ সালে এটির মেরামত কাজ শেষ হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102