ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজ স্বামীকে খুঁজতে গিয়ে যৌন হয়রানির শিকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩১ বার পঠিত

বাগেরহাটের মোংলা উপজেলায় স্বামীর খোঁজে গিয়ে এক নারী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রণব কুমার মজুমদার।

এ ঘটনায় প্রণবের বিরুদ্ধে মঙ্গলবার (৩১ মে) মোংলা থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন দিয়েছেন ভুক্তভোগী নারী।

অভিযোগপত্রে বলা হয়েছে, ভুক্তভোগীর স্বামী দীর্ঘদিন ধরে মেম্বার প্রণব কুমারের সঙ্গে চলাফেরা করতেন। কিন্তু গত দুই মাস ধরে তার কোনও খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকজন। তাই মেম্বারের কাছে স্বামীর সন্ধানে যেতে থাকেন ওই নারী। এরপর থেকে বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছেন মেম্বার। তার বাড়িতে এসেও উত্ত্যক্ত করেন প্রণব। গত ৭ মার্চ থেকে ২৫ মার্চ টানা ১৯ দিন ওই নারীর মোবাইলে ফোনে কল করে কুপ্রস্তাব দেন মেম্বার। কল রেকর্ড শোনার পর ভুক্তভোগীর শ্বশুর ওই মেম্বারকে এ বিষয়ে জিজ্ঞেস করেন। এতে ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে গুম এবং ওই নারী এসিডে দগ্ধ করবে বলে হুমকি দেয়।

তবে অভিযোগ অস্বীকার করে প্রণব কুমার মজুমদার বলেন,‌ ‌‘সব ষড়যন্ত্র। ওই কল রেকর্ডগুলো এডিট করা’।

এ বিষয়ে মিঠাখালী ইউনিয়নের উৎপল কুমার মন্ডল বলেন, ‘কল রেকর্ড শুনেছি। এটি প্রণব মেম্বারের কণ্ঠ মনে হয়েছে।’

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, ‘কল রেকর্ড শুনেছি। ওই নারী লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে এরই মধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন হাতে পেয়ে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102