ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিজেদের চেহারাটা আগে আয়নায় দেখুন: কূটনীতিকদের উদ্দেশে কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৯ বার পঠিত

বিদেশি কূটনীতিকদের সবাইকে নিজেদের চেহারাটা আগে আয়নায় দেখতে পরামর্শ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রতিদিনই মাস শুটিং (গুলি) হচ্ছে, সপ্তাহে অন্তত দুটা। একেকটাতে পাঁচ-দশজন (নিহত)। ১৯টি শিশু মাস শুটিংয়ে মারা গেছে। পুলিশ সেখানে সিকিউরিটি দেয়নি, দিলে এ ঘটনা ঘটত না। আমাদের আদালতপাড়া নিয়ে কথা বলেন, আপনাদের ওখানে কী হলো?

শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষ্যে দলের অভ্যর্থনা উপকমিটির সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনে জালিয়াতি শুধু বাংলাদেশের ক্ষেত্রে বলা হয় না, এ শব্দটি আমেরিকার জন্য ব্যবহার হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পাঁচজন লোক মারা গেছে, কংগ্রেস আক্রান্ত, ন্যানসি পেলোসি কীভাবে লুকিয়ে ছিলেন। এই দৃশ্য আমরা দেখেছি।

জার্মানির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সেখানে অভ্যুত্থানের ক্যু করা চক্রান্ত করছে। কারই ভেতরের খবর সুখকর নয়।

যুক্তরাজ্যের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সেখানে তিনবার প্রধানমন্ত্রী পরিবর্তন হলো। আমরা তো সে তুলনায় ভালো আছি। আপনাদের এত কিছু হচ্ছে আমরা তো ইন্টারফেয়ার করি না। ব্রিটেনে দুজন এমপি আততায়ীর হাতে নিহত হয়েছেন। আমাদের এত বছর আছে, এ রকম ঘটনা ঘটেনি। সবাই নিজের চেহারা আয়নাতে দেখে অন্যকে নিয়ে কথা বলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102