ads
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিজের ছেলের নাম ‘মেসি’ রাখতে চান নেইমার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৭৭ বার পঠিত

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী হলেও নেইমার-মেসির বন্ধুত্ব খুবই গভীর। বার্সেলোনায় থাকা অবস্থায় মেসি-নেইমারের বন্ধুত্ব ছিল হিংসে করার মতই। তবে বন্ধুর ছায়া পেছনে রেখে ২০১৭ সালে নেইমার চলে যান প্যারিসে, নাম লেখান ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে। এরপর মেসির সঙ্গে আবারো দেখা হয় পিএসজিতে। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার জানান, মেসির নামে নিজের ছেলের নাম রাখবেন তিনি।

কিছুদিন আগেই নেইমার জানিয়েছিলেন, বাবা হচ্ছেন তিনি। নেইমারের প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দি জানিয়েছিলেন কন্যাসন্তানের বাবা-মা হতে চলেছেন তারা। ইনস্টাগ্রাম পোস্টে বিয়ানকার্দি লিখেছিলেন, ‘আমরা এই মুহূর্তটির অপেক্ষায় ছিলাম। কন্যা, তোমাকে সরাসরি দেখার তর সইছে না। তুমি আমাদের সবচেয়ে দুর্দান্ত উপহার।’

এবার কন্যা সন্তানের বাবা হলেও ভবিষ্যতে ছেলের বাবা হলেই সেই ছেলের নাম মেসি রাখতে চান নেইমার। এতদিন ফরাসি ক্লাব পিএসজিতে মেসি-নেইমার একসঙ্গে খেললেও আগামী মৌসুমে সেটি আর দেখা যাবে না। ইতোমধ্যেই পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102