ads
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিজের পাতা ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৪১ বার পঠিত

বরিশালে ইঁদুর মারার জন্য পেতে রাখা ফাঁদে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ওই কৃষকের নাম প্রিয়লাল রায় সাধু (৫৫)। তিনি কড়ালিয়া গ্রামের মৃত জগবন্ধু রায়ের ছেলে। শনিবার (১১ ডিসেম্বর) রাতে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জল্লা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শিপুল রায় বলেন, বীজ রক্ষায় ক্ষেতের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পাতে ওই কৃষক। হঠাৎ অসাবধানতায় নিজেই ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102