ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিজের বিয়ে ঠেকাতে বাবার গলায় ছুরিকাঘাত মেয়ের!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯ বার পঠিত

রংপুরের পীরগাছা উপজেলায় ইচ্ছের বিরুদ্ধে বিয়ের আয়োজন করায় আসরেই বাবার গলায় ছুরিকাঘাত করলেন মেয়ে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তালুকইসাদ দাঁরারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কনে ও তার দুই ভাই-বোন এবং মামাকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পীরগাছা সদর ইউনিয়নের তালুকইসাদ দাঁরারপাড় গ্রামের পুলিশ কর্মকর্তা ফজল হকের বড় মেয়ে ফারজানা আক্তারের (২২) সঙ্গে তিন মাস আগে নৌবাহিনীতে কর্মরত এক যুবকের বিয়ে নিবন্ধন হয়। শুক্রবার বিয়ের আয়োজন করা হয়। বরযাত্রী আসে সন্ধ্যায়। রাত সাড়ে ৯টার দিকে বিয়ে পড়ানোর সময় মেয়ে রাজি কিনা, জানতে তার রুমে গেলে তিনি তার বাবার সঙ্গে একান্তে কথা বলতে চান। এ সময় বিয়ের উকিলসহ সবাই রুমের বাইরে বের হলে কনে ফারজানা আক্তার তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ায় বাবা ফজল হকের গলায় ছুরি চালিয়ে দেন। পরে উপস্থিত লোকজন আহত ফজল হককে উদ্ধার করে বরযাত্রী বহন করা মাইক্রোবাসে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, পরে সেখানে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তবে একটি সূত্রে জানা গেছে, মেয়েটির অন্য ছেলের সঙ্গে প্রেমের সর্ম্পক ছিল। বিষয়টি পরিবার মেনে না নিয়ে তাকে জোর করে অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করে। এতেই ক্ষিপ্ত হয়ে বাবাকে ছুরিকাঘাত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান। তিনি বলেন, ‘মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য কনে, তার দুই ভাই-বোন ও এক মামাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102