ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মণি।
বুধবার (২৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে লালখান বাজার মোড়ে মৌখিকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। সে সময় এই প্রার্থী অভিযোগ করে বলেন, একটি কেন্দ্রেও এজেন্ট দিতে না দেয়া, তার মেয়ের উপর হামলা ও নিজের ভোট দিতে না পারায় তিনি ভোট বর্জন করছেন।
অভিযোগ করে মনোয়ারা বেগম মণি বলেন, সকাল ৮টা থেকে তার নির্বাচনী এলাকায় ভোটকেন্দ্রে তার কোন এজেন্ট ঢুকতে পারেননি। ভোট কেন্দ্রে যাওয়ার সময় লালখান বাজার ওয়ার্ড অফিস এলাকায় প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা তার মেয়ের উপর হামলা করে বলেও অভিযোগ করেন তিনি।