ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিজের শেষকৃত্য নিয়ে যা বলেছিলেন ম্যারাডোনা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৫১ বার পঠিত

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা ৬০ বছর বয়সে মারা যান। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ৮৬ সালের বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি। বুধবার বুয়েনস আয়ার্সে তার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

মৃত্যুর আগে ২০০৫ সালে নিজের শেষকৃত্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল, যদি আপনাকে আপনার শেষকৃত্য সম্পর্কে জানতে চাওয়া হয়, তাহলে আপনি কি বলবেন?

ম্যারাডোনা বলেছিলেন, ফুটবল খেলার জন্য আপনাকে ধন্যবাদ।এই খেলাটি আমাকে সবচেয়ে বেশি সুখী করেছে এবং স্বাধীনতা দিয়েছে।

তিনি বলেন, এটা আমার হাত দিয়ে আকাশ ছোঁয়ার মতো। বল তোমাকে ধন্যবাদ। এটি আমার সমাধিস্থলে রাখবেন। ধন্যবাদ বল।

ম্যারাডোনা নামটা ঠোঁটে এলেই ফুটবলপ্রেমীদের মনে পড়ে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার দুটি দু’রকম গোলের স্মৃতি। প্রথমটি ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত এবং বিতর্কিত। রিপ্লেতে দেখা গিয়েছিল, ম্যারাডোনা হাত দিয়ে বল জালে জড়িয়েছিলেন। সেই গোলকেই ‘হ্যান্ড অব গড’ বলেছিলেন ম্যারাডোনা। বলেছিলেন, ‘ওটা আমার নয়, ঈশ্বরের হাত ছিল।’

তবে সেই ম্যাচেই তার দ্বিতীয় গোল ছিল চোখজুড়ানো। ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। একের পর এক ফুটবলারকে কাটিয়ে গোল করেছিলেন তিনি, যা মুগ্ধতায় ভরিয়েছিল ফুটবলরসিকদের।

সর্বশেষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থা ভালো ছিল না। হাসপাতালে থাকা অবস্থায় তিনি কিছু খেতে চাননি।

মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় নভেম্বরের শুরুতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ম্যারাডোনাকে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার হয়েছিল তার। গত ১১ নভেম্বর ছাড়া পেয়েছিলেন হাসপাতাল থেকে।

সূত্র: এক্সপ্রেস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102