ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিজ কেন্দ্রেই বিএনপি মেয়র প্রার্থীর কোনো এজেন্ট নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নিজ কেন্দ্র হিসেবে পরিচিত নগরের চকবাজার টিচার্স ট্রেনিং কলেজে (বিএড কলেজ) কোনো এজেন্ট নেই।

আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে ডা. শাহাদাত হোসেন কেন্দ্রে আসেন। ভোট দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আজ ভোর ৬টা থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ৬টা থেকেই সকালে বাড়ি সামনে গিয়ে গিয়ে ভোটারদের কেন্দ্রে আসতে নিরুৎসাহিত করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে। ৭টা থেকে বিএনপির এজেন্টেদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কোথাও কোথাও এজেন্টদের মেরে বের করে দেওয়া হয়েছে।

ডা. শাহাদাত হোসেন এর পর ভোট দিতে নিজ কেন্দ্রে প্রবেশ করেন। ভোট দিতে গিয়ে তিনি দেখেন, তার নিজের কেন্দ্রেও কোনো এজেন্ট নেই। ডা. শাহাদাত ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। তাদের এটা দেখা উচিত ছিল যে কেনো এজেন্ট নেই।
#বিডি প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102