ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিজ খরচে কোয়ারেন্টিনে থাকতে হবে ভারত ফেরত যাত্রীদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

দেশে আবারও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সংক্রমণ প্রতিরোধে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ফেরত যাত্রীদের আবারো ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) নির্দেশনাপত্রটি বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ ও পুলিশের হাতে পৌঁছেছে।

বেনাপোল ইমিগ্রেশন থেকে জানানো হয়েছে, ভারত থেকে যেসব যাত্রী দেশে ফিরবেন তাদের ভারতীয় সরকারি স্বাস্থ্য বিভাগের পিসিআর থেকে নির্ভুল করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসতে হবে। এরপর চেকপোস্টে নিয়োজিত স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাদের করোনা টেস্ট করে ছাড়পত্র দেবেন। সেখান থেকে ফিরে ১৪ দিন নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে হবে। যাত্রীদের যে এলাকায় বাড়ি সেখানকার স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিষয়টি জানিয়ে দেওয়া হবে। আর টেস্টে করোনার অস্তিত্ব পাওয়া গেলেও নিজ খরচে তাদের অবশ্যই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আশরাফুজ্জামান জানান, যাত্রীদের কোয়ারেন্টিনে রাখার পরিবেশ তৈরি করতে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে কাজ করছে। পরিবেশ তৈরি করে দুই একদিনের মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন কার্যক্রম শুরু করবেন তারা।

বেনাপোল চেকপোস্টে যশোর থেকে ভারত যাওয়ার সময় ক্যানসার রোগী মাসুদ চৌধুরী বলেন, আমি খুবই অসুস্থ। এমনিতে হুইল চেয়ারে বসে যেতে হচ্ছে। চিকিৎসা শেষে দেশে ফিরে যদি হোটেলে ১৪ দিন থাকতে হয় তাহলে তো মহাসমস্যায় পড়তে হবে। একদিকে আর্থিক সমস্যা অন্যদিকে বাড়ির পরিবারের প্রয়োজনীয় সেবা থেকেও বঞ্চিত হতে হবে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেবার দাবি জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বর্তমানে করোনা পরিস্থিতিতে শর্তসাপেক্ষে শুধু বেনাপোল স্থলবন্দর দিয়ে যাত্রীদের ভারত প্রবেশের সুযোগ রয়েছে। প্রতিদিন এক হাজার থেকে ১ হাজার ৫০০ যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করছে। এসব যাত্রীদের ৯৫ শতাংশ রয়েছে মেডিকেল ভিসার যাত্রী। অন্যান্য ৫ শতাংশ যাত্রীরা যাচ্ছেন বিজনেস ও কূটনৈতিক ভিসায়। টুরিস্ট ভিসা গত বছরের ১৩ মার্চ থেকে বন্ধ রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102