ads
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিজ ঘরে আগুনে পুড়ে কনস্টেবলের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৫ বার পঠিত

হবিগঞ্জ শহরতলীর দুই নম্বর পুল এলাকায় শয়নকক্ষে আগুনে পুড়ে রুবেল আহমেদ নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল আহমেদ সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। তিনি হবিগঞ্জ ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা জানান, রুবেল দুই নম্বর পুল এলাকার সিরাজ মিয়ার বাসার একটি কক্ষে ভাড়া থাকতেন। মঙ্গলবার ভোর ৬টায় কক্ষটিতে আগুন লাগলে তার শরীরের শতভাগ পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পাশের কক্ষে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা গিয়ে তার মরদেহটি দেখতে পান। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মী অতীন্দ্র কুমার জানান, বৈদ্যুতিক শট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এতে রুবেল আহমেদের পুরো শরীর পুড়ে তিনি মারা গেয়েছে। ঘরটি আধাপাকা টিনসেড ছিল। সেটিও পুরোপুরিভাবে পুড়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102