ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিজ দেশের নাগরিকদের ভারত ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত
American and Indian flags waving at opposite directions over blue sky. Horizontal composition with copy space.

যত দ্রুত সম্ভব নিজ দেশের নাগিরকদের ভারত ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র সরকার।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আগের ২৪ ঘণ্টায় তিন লাখ ৭৯ হাজার ২৫৭ জন নতুন রোগী শনাক্ত ও ৩৬৪৫ জনের মৃত্যুর কথা জানিয়েছে।খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

আক্রান্তের সংখ্যায় পরপর সাত দিন ধরে বিশ্বরেকর্ড করা ভারতে সম্প্রতি সবচেয়ে দ্রুতগতিতে কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে।

বুধবার ২৮ এপ্রিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্রমণ সতর্কতা জারি নাগরিকদের ভারত ভ্রমণ না করতে বা যত তাড়াতাড়ি সম্ভব দেশটি ছাড়তে বলেছে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দৈনিক ১৪টি সরাসরি ফ্লাইট রয়েছে। এছাড়া ইউরোপ হয়েও দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল করে।

ভারতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটের ওয়েবসাইটে বলা হয়, শয্যার অভাব থাকায় কয়েকটি শহরের হাসপাতালে মার্কিন নাগরিকদের ভর্তি নিতে অস্বীকার করা হয়েছে।

কাজেই যেসব মার্কিন নাগরিক ভারত ছেড়ে চলে যেতে চাচ্ছেন, তাদের জন্য বাণিজ্যিক পরিবহন ব্যবস্থা থাকা দরকার। চলতি সপ্তাহের প্রথমদিকে অস্ট্রেলিয়া ভারত থেকে সব ধরনের ফ্লাইটে নিষেধাজ্ঞা দিয়েছে।

পূর্ববর্তী ১০ দিনের মধ্যে ভারতে ছিল এমন যে কারো প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। ভারত থেকে ইংল্যান্ডে ফিরে আসা ব্রিটিশ ও আইরিশ নাগরিকদের বাধ্যতামূলকভাবে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102