ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিজ বন্দুকের গুলিতে ফরেস্ট গার্ড নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩৫ বার পঠিত

কক্সবাজারে বনবিভাগের দায়িত্বে থাকা আখতারুজ্জামান (৪০) নামে এক ফরেস্ট গার্ড (এফজি) নিজ বন্দুকের গুলিতে নিহত হয়েছেন। জেলার উত্তর বনবিভাগের ঈদগাও রেঞ্জের ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিস এলাকায় অসাবধানতাবশত নিজ বন্দুকের গুলিতে গতকাল দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আখতারুজ্জামান (৪০) যশোরের কোতোয়ালী থানাধীন ইছালী গ্রামের বাসিন্দা রফি উদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি ঈদগাও রেঞ্জের ভোমরিয়াঘোনা বিটে বনরক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার জানান, আকতারুজ্জামান প্রতিদিনের মতো ডিউটি করছিলেন। শুনেছি তার বন্দুকটি কাজ করছিল না, তা ঠিক করার সময় অসাবধানতাবশত গুলি বের হয়ে বিদ্ধ হওয়ার পর আহত হন আখতারুজ্জামান। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
ঈদগাও থানার ওসি আবদুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহত বনকর্মীকে উদ্ধার করা হয়। বন বিভাগের পক্ষ থেকে অভিযোগ বা মামলা হলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102