ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিপুণকে নিয়ে নতুন তথ্য দিলেন পীরজাদা হারুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৭ বার পঠিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়াই করেছেন জায়েদ খান ও নিপুণ আক্তার। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কিছু ভোট বাতিল হয়েছিল। জায়েদ খানের অভিযোগ, বাতিল ভোটগুলো নিজের পক্ষে গণনা করতে নির্বাচন কমিশনার পীরজাদা হারুনকে অনুরোধ করেছিলেন তার প্রতিদ্বন্দ্বী নিপুণ। বিষয়টি সত্যি বলে দাবি করেছেন পীরজাদা হারুন। তিনি বলেছেন, ‘বাতিল ভোটগুলো তাকে দেওয়ার অনুরোধ করে নিপুণ মুঠোফোনে বার্তাও পাঠিয়েছিলেন।’

পীরজাদা হারুন বলেছেন, ‘জায়েদের দাবি সত্যি। নিপুণ আমাকে রাত সাড়ে ৩টার দিকে মেসেজ দিয়েছিল। তাতে লেখা ছিল, ‘বাতিল ভোটগুলো আমার পক্ষে কাউন্ট করে দিন।’ যদিও আইন মোতাবেক তা করা যায় না। আর বাতিল ভোটগুলো নিপুণের পক্ষে গণনা করে দিলেও জায়েদ ১১/১২ ভোটে জিতে যায়।’

তিনি আরও বলেন, ‘আমি নিপুণের অনুরোধ অনুযায়ী কোনো কাজ করিনি। তার পক্ষে বা বিপক্ষে কোনো পদক্ষেপ নিইনি। তাই সে যে মেসেজ পাঠিয়েছে তার কোনো গ্রহণযোগ্যতা বা মূল্য নেই।’
সূত্র : চ্যানেল টুয়েন্টিফোর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102