ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিপুণকে হুমকি, বনানী থানায় জিডি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৪ বার পঠিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে শপথ নেওয়া চিত্রনায়িকা নিপুণ আক্তার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এফডিসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।

নিপুণ বলেন, ‘গতকাল (সোমবার, ১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় আমি বনানীর বাসা থেকে ফুল কেনার জন্য বনানী সুপার মার্কেটে যাই। গাড়ি থেকে নামার সময় কয়েকজন লোক আমার দিকে এগিয়ে আসেন। আমি তাদের ভিক্ষুক ভেবেছিলাম। পরে তারা কাছে এসে মামলাটা তুলে নিতে বলেন। না হলে বিষয়টি ভালো হবে না বলেও হুমকি দেন। আমার মনে হয়, মামলা বলতে চলমান আদালতের যে আপিল সেটার কথা বলেছেন। তাই আমি বনানী থানায় জিডি করেছি। ’

এদিকে নিপুণ দাবি করেছেন, তিনি এখনো বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের জারি করা রুল শুনানির জন্য মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিন রেখেছেন হাইকোর্ট। নিপুণের আইনজীবীর আবেদনে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102