ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিবন্ধিত সব দল নির্বাচনের পক্ষে: ইসি আলমগীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৩৯ বার পঠিত

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনে থাকা ৪৪টি রাজনৈতিক দলই নির্বাচনের পক্ষে। ক্ষণ গণনা করে আমরা যাবতীয় কার্যক্রম শেষ করছি। এখন শুধু তফসিল ঘোষণা আর নির্বাচন অনুষ্ঠান করা বাদ আছে।

রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, সাধারণত ৪২ থেকে ৪৫ দিন সময় ধরে তফসিল ঘোষণা করতে হয়। মিনিমাম ৪৫ দিন সময় ধরে নভেম্বরে তফসিল ঘোষণা করা হবে। ঠিক কোন সপ্তাহে তা নিয়ে এখনো আলোচনা হয়নি।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী আমাদের তো দেখি সব ঠিকই আছে। সংবিধানে ইসিকে দায়িত্ব দেওয়া আছে চলমান সংসদের মেয়াদপূর্তির আগেই ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে অনুযায়ী ক্ষণ গণনা করে আমরা যাবতীয় কার্যক্রম শেষ করছি। এখন শুধু বাদ আছে তফসিল ঘোষণা আর নির্বাচন অনুষ্ঠান করার।

আলমগীর বলেন, সবাই নির্বাচন চাইছে। আমাদের যে ৪৪টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে, সবাই নির্বাচনের পক্ষে।

বিএনপি নির্বাচন চাইছে কিনা—জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন সবাই চাইছে।

বিএনপির নিরপেক্ষ সরকারের দাবির বিষয়ে মো. আলমগীর বলেন, সেটা তো রাজনৈতিক বিষয়। তারা কীভাবে সমাধান করবে, সেটা তাদের বিষয়। এতে তো আমাদের কিছু করার নেই। আমাদের সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102