ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টবোঝাই ট্রাক খাদে, নিহত ২

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৮০ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো ফানু (৪৫) এবং একই গ্রামের হেরাস আলীর ছেলে আব্দুর রাজ্জাক খুদু (৪৭)।

এলাকাবাসী জানায়, কানসাট বাজার থেকে সিমেন্ট বোঝাই ট্রাকটি শাহাবাজপুর ইউনিয়নের মফিজ মোড়ে যাওয়ার পথে সোনাপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি অপর আরেকটি নসিমন গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে ওই ট্রাকে থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সোনাপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তাতে ওই ট্রাকে থাকা ৬ শ্রমিকের মধ্যে ঘটনাস্থলে দুজন মারা যান। এ ঘটনায় পলাতক রয়েছে ট্রাকের চালক ও হেলপার।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর হবে।

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102