ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই জিতব: আইভী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২
  • ২৬ বার পঠিত

ভোট দিয়ে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের আইভী বলেন, ভোটের পরিবেশ এখনও ঠিক আছে। আমি জানি না একটু পর কী হবে। তবে আমি বলবো ভোট দিতে দেওয়া হোক সবাইকে। যেখানে স্লো আছে সেখানে দ্রুত করা হোক এবং আইনশৃঙ্খলা বাহিনী যেন সহায়তা করে। আমি শুধু আমার কথা বলছি না। সকলের কথা বলছি।

তিনি বলেন, সহযোগিতা করলে যেটা হবে আমি সেই সিদ্ধান্ত মেনে নেব। তবে আমি জানি, নরায়ণগঞ্জের মানুষ আমাকেই বেছে নিয়েছে। অলরেডি তারা নির্ধারণ করে ফেলেছে কাকে ভোট দেবে। ইনশাআল্লাহ নৌকা জয়যুক্ত হবে, আইভীর জয় হবেই হবে, গণজোয়ারের জয় হবেই হবে।

আইনশৃঙ্খলা বাহিনীকে আবারও অনুরোধ করে আইভী বলেন, তারা অনেক পরিশ্রম করেছেন। আরেকটিু পরিশ্রম করে একদম নিরপেক্ষভাবে নির্বাচনটা করা হোক। নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই আমি জিতব।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ রোববার সকাল ৮টায় শুরু হয়েছে। এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন বিএনপির বিভিন্ন পদ থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ওয়ার্ডে এবং নয়টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ১৮৭টি ভোটকেন্দ্রে এই ভোট শুরু হয়েছে। ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

ইতোমধ্যে ৩০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ভোটাররা যেনো সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে এ জন্য কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রথমবারের মতো নাসিকের শতভাগ ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102