ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিরাপত্তার কারণে ফেসবুক ব্যবহারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত
facebook

রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে মার্কিন প্রযুক্তি জায়ান্ট ফেসবুক ও মাইক্রোসফটের তৈরি অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষায়িত কোম্পানি রোস্টেক।

রুশ সংবাদ মাধ্যম আরটির খবরে বলা হয়, রাষ্ট্রীয়ভাবে পরিচালিত রোস্টেকের কোনো কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে প্রতিরক্ষা বিভাগের সাথে জড়িত কোনও ব্যক্তি যুক্তরাষ্ট্রের তৈরি জুম, স্কাইপে এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে না।

রাষ্ট্রীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোস্টেকের অধীনে একশ’র বেশি কোম্পানি রয়েছে। এসব প্রতিষ্ঠান বিমান, ট্যাঙ্ক, সমরাস্ত্র এবং রেডিও প্রযুক্তি থেকে শুরু করে যানবাহনও তৈরি করে থাকে। এরমধ্যে কালাশনিকভ কনসার্ন অস্ত্র তৈরির জন্য সারাবিশ্বে জনপ্রিয়।

বৃহস্পতিবার (১১ মার্চ) রোস্টেকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কর্মকর্তাদের ব্যবহৃত ল্যাপটপ এবং কম্পিউটারে যেকোনো বিদেশি মেসেজিং অ্যাপ ডাউনলোড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কর্মকর্তাদের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য নিজস্ব প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে।

করোনা মহামারির কারণে বিশ্বের প্রায় সব দেশেই ঘরে বসে কাজ করছেন অধিকাংশ সরকারি কর্মকর্তা। এজন্য বেড়েছে প্রযুক্তির ব্যবহার। রাশিয়ার তার ব্যতিক্রম নয়।

রুশ গণমাধ্যম আরবিকে এক প্রতিবেদনে বলা হয়ে, সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালা পরিবর্তনের সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের মেসেজিং অ্যাপ বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিভিন্ন রুশ প্রতিষ্ঠান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102