ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে কফিন মিছিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৫ বার পঠিত

নিরাপদ সড়কের দাবিতে কফিন মিছিল করেছেন শিক্ষার্থীরা।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগ থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মিছিল বের করা হয়।

মিছিলটি জাতীয় জাদুঘর, গ্রন্থাগার, ঢাবির চারুকলা হয়ে টিএসসির রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

এতে বক্তব্য দেন স্টেট ইউনিভার্সিটির মাস্টার্সের ছাত্র ইনজামামুল।

তিনি বলেন, আমাদের দাবি নিয়ে অনেক মন্ত্রী-এমপি বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন। আমরা এর নিন্দা জানাচ্ছি। তাদের বক্তব্য জাতির সামনে ক্লিয়ার করার আহ্বান জানাচ্ছি। আমরা নিরাপদ সড়কের দাবিতে সোমবার (৬ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৬টায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করবো। একইসঙ্গে প্রতিবাদী গানের আসর অনুষ্ঠিত হবে।

ইনজামাম বলেন, আজকে নিরাপদ সড়কের দাবিতে ১৮ জেলায় কর্মসূচি পালিত হয়েছে। বরিশালে বাধা দেওয়া হয়েছে। ১৫ জেলায় প্রশাসকেদের নিকট স্মারকলিপি দেওয়া হয়েছে। আমরা ঢাকায় রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102