ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নির্জন বাগানে বিধবার সঙ্গ পেতে প্রাণ হারালেন পলাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

পাবনার চাটমোহর উপজেলা সমাজ বাজারের নির্জন একটি বাগানে অবস্থানকালীন এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ মার্চ) চাটমোহরের সমাজ বাজারের পাশে গুমানী নদীর ক্যানেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রোজিনা খাতুন সাথী (২৪) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি গ্রামের মৃত হাফিজুর রহমানের স্ত্রী।

নিহত পলাশ হোসেন (৩৮) নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাকা গ্রামের কুরবান আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে সাথী নামের এক নারীকে নিয়ে চাটমোহর উপজেলার সমাজ বাজারের নির্জন একটি বাগানে অবস্থান করছিলেন পলাশ। রাত ৩টার দিকে ওই নারী সমাজ বাজারের দায়িত্বে থাকা নৈশ প্রহরী আব্দুল, দয়াল ও নজরুলের কাছে ছুটে গিয়ে পলাশকে কিছু লোক মারধর করছে বলে জানান।

এর পরে নৈশ প্রহরীরা ওই নারীকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। না পেয়ে তারা চাটমোহরের হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে সংবাদ দেন। পুলিশ এসে পলাশের মোটরসাইকেলটি জব্দ করে ওই নারীকে আটক করে। পরে শনিবার দুপুরে চাটমোহরের সমাজ বাজারের পাশে গুমানী নদীর ক্যানেলে পলাশের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এ সময় মরদেহটি কিছুটা মাটি চাপা দেয়া ছিল। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নারীঘটিত ঘটনাকে কেন্দ্র করেই পলাশকে হত্যা করা হয়েছে। তার শরীরে কাটা দাগ রয়েছে। কুপিয়ে তাকে হত্যা করা হতে পারে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102