ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘নির্বাচনকে লক্ষ্য করে ভালো সাজার চেষ্টা করছে আওয়ামী লীগ’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩৯ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনের নির্বাচনকে লক্ষ্য করে বিদেশী ও দেশের মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগ।

মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন একবারে কালো আইন। আমরা এই আইনটা বাতিলের জন্য সেমিনার-সভা করেছি। আমরা এই আইনটাই সম্পূর্ণ বাতিল চাই। এদের দেশের মানুষের বিরুদ্ধে আইন, গণতন্ত্রের বিরুদ্ধে আইন, সাংবাদিকদের মুখ আটকে রাখা আইন।

তিনি বলেন, আওয়ামী লীগ মানুষকে বোকা ভাবে। সেজন্য তারা আইন বাতিল না করে শুধু নাম পরিবর্তন করে উপস্থাপন করেছে। নাম দিয়েছে সাইবার আইন। এটা বিদেশি ও মানুষের সাথে প্রতারণা করার জন্য।

‘আওয়ামী লীগের মূল উদ্দেশ্য একদলীয় শাসন ব্যবস্থা করা, শুধু মোড়ক ব্যবহার করে ভিতরে সব ঠিক বাকশালের কায়েম করে যাচ্ছে।’ এমন মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, সামনের নির্বাচনকে লক্ষ্য করে বিদেশী ও দেশের মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগ। তাদের চরিত্রই এমন। এদের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আছে।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার থাকাকালে কোনভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনে আমাদের যারা প্রার্থী হবেন তাদেরকে জেল দিয়ে যাচ্ছে। দ্রুত বিচার করে রায় দেয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102