ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নির্বাচনী প্রচারণায় যুবলীগ নেতাকে ছুরিকাঘাত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

চট্টগ্রামের আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে যুবলীগের প্রচারণায় এক কেন্দ্রীয় নেতা ছুরিকাঘাতে আহত হয়েছেন। রোববার (২৪ জানুয়ারি) দুপুরে নগরীর ষোলশহর ২ নম্বর গেটে এ ঘটনা ঘটে।

আহত যুবলীগ নেতা আদিত্য নন্দী কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক। ঢাকার কেন্দ্রীয় নেতাদের সাথে তিনিও চট্টগ্রামে এসেছিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিমের পক্ষে প্রচারণা চালাতে।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, মিছিলের মধ্যে অতর্কিতভাবে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। বিষয়টি আমরা দেখছি।

মিছিলে থাকা কয়েক জন জানান, প্রচার মিছিলে ব্যানার ধরা নিয়ে ধাক্কাধাক্কি হয়। এসময় আদিত্য নন্দীর পায়ে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় ৮ নং যুবলীগের এক নেতার কর্মীরা এ হামলা করেছে। পরে তাকে নগরীর জিইসি মোড়ে বেসরকারি মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।

আদিত্য নন্দী সময় নিউজকে জানান, স্থানীয় সামারা ক্লাবে রেজাউল করিমের পক্ষে মতবিনিময় সভা ছিল। শেষ করে প্রচারণায় বের হলে পেছন দিক থেকে পায়ে ছুরিকাঘাত করা হয়। কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি যুবলীগের উপ প্রচার সম্পাদক।

তবে ঘটনার পরই আদিত্য নন্দী এক নিকটাত্মীয়ের সিনেমা প্যালেস এলাকার বাসায় দেখতে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী বিপ্লব বড়ুয়া। এ সময় তিনি ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলে ও এ ঘটনার বিষয়ে যুবলীগের চট্টগ্রামের নেতাদের জিজ্ঞেস করতে বলেন, কী কারণে এ ঘটনা হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেন তিনি।

তবে ছুরিকাঘাতের বিষয়টি অস্বীকার করেন নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু। তিনি বলেন, আজকে ষোলশহর এলাকায় একটি কনভেনশন সেন্টারে আমাদের প্রতিনিধি সভা ছিল। সেখান থেকে কেন্দ্রীয় নেতারাসহ প্রচার মিছিল হয়েছে। মিছিলে অনেক লোক ছিল সেখানে নালার পাশে ‘হোঁচট’ খেয়ে পড়ে গেছে।

ওই মিছিলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শেখ ফজলে নাঈম, বদিউল আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানান মহিউদ্দিন বাচ্চু।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102