ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নির্বাচনের বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারকে যা বললেন আইনমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩২ বার পঠিত

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সাক্ষাৎ করতে আসেন সারাহ কুক।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, ব্রিটিশ হাইকমিশনারকে জানিয়েছি ‘সুষ্ঠু, অবাধ ও সহিংসতামুক্ত নির্বাচন করার ব্যাপারে জনগণের কাছে শেখ হাসিনা সরকার অঙ্গীকারবদ্ধ’।

সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমানের সাজার বিষয়ে হাইকমিশনারের সঙ্গে কোনো আলাপ হয়নি। তাকে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রী যেহেতু গণমাধ্যমে কথা বলেছেন, তাই এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করে পরে জানাব।

আনিসুল হক বলেন, বাংলাদেশের আইনি অবকাঠামোর অনেক কিছুই ব্রিটিশ আইনের ওপর নির্ভরশীল। এখন আইনের ক্ষেত্রে অনেক রকম উন্নয়ন হয়েছে এবং এটা আরও কীভাবে উন্নতি করা যায়, সে ব্যাপারে আলোচনা হয়েছে। বিশেষ করে, আমাদের জুডিশিয়াল অফিসার ও আইনজীবীদের প্রশিক্ষণের ব্যাপারে আলাপ করেছি।

তিনি বলেন, এটি একটি রুটিন সাক্ষাৎ ছিল। বাংলাদেশের উন্নয়নের বিষয়ে তার সঙ্গে কথা হয়েছে। সারাহ কুক বলেছেন, বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতার দিকে তিনি লক্ষ্য রাখবেন।

সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স উপদেষ্টা রফিকুজ্জামান, ব্রিটিশ হাইকমিশনের দ্বিতীয় সেক্রেটারি (রাজনৈতিক) ভেনেসা বিউমন্ট উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102