ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নির্বাচনে না এলে কোনো দলের জন্য অপেক্ষা করা হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৬০ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল অংশগ্রহণ না করলে তাদের জন্য অপেক্ষা করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ আশা করে, নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। কিন্তু কেউ যদি অংশগ্রহণ না করে, তাদের জন্য অপেক্ষা করা হবে না।’

রবিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আইডিডিবির উদ্যোগে আয়োজিত ‘দক্ষিণ এশিয়ায় নির্বাচন ও এ অঞ্চলের প্রভাব: গণতন্ত্র ও সংবিধানের ধারাবাহিকতা’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, ‘তফসিল ঘোষণার পর দেশের জনগণ যে উৎসাহ-উদ্দীপনা দেখিয়েছে, তাতে কেউ নির্বাচনে বাধা দিতে পারবে না। আমরা এখন নির্বাচনি মেজাজে আছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, কেউ নির্বাচনে বাধা দিতে পারবে না।’

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা আগামী নির্বাচনে অংশ নেবে না তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার অংশ হবে না। অতীতে বিএনপির নির্বাচন বর্জনের ভুলে দেশ-বিদেশে এমনকি তাদের বিদেশি প্রভুরাও তাদের ব্যাপক সমালোচনা করেছে। বিএনপির কিছু সমর্থক গভীরভাবে হতাশ এবং তারা দলের অগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র একটি লম্বা যাত্রা এবং এই যাত্রায় সহযাত্রীদের মধ্যে মিল না থাকলে বেশিদূর যাওয়া যায় না। গণতন্ত্রের শত্রুরা এখনও সক্রিয় এবং দেশের অভ্যন্তরীণ যেকোনো ইস্যু দক্ষিণ এশিয়ায় প্রভাব ফেলবে। আমরা একে অপরের কাছাকাছি বাস করি, আমাদের সমস্যা রয়েছে এবং সমস্যাগুলো থাকবে। বৃহত্তর মঙ্গলের জন্য সম্মিলিতভাবে আরও অনেক কিছু করার আছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102