ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নির্বাচন এলেই কিছু রাজনীতি দল মানুষকে বিভ্রান্ত করে: পলক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৩৮ বার পঠিত

নির্বাচন আসলেই উস্কানি দিয়ে কিছু রাজনীতি দল সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (১২ নভেম্বর) সকালে সিংড়া গোডাউন এলাকায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম সঙ্গে দ্বাদশ জাতীয় নির্বাচনী ইশতেহার ও উন্নত আধুনিক স্মার্ট সিংড়া বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ইসলাম শান্তি ও সাম্যের ধর্ম। আমরা যদি মুসলমান হিসেবে ইসলামের পাঁচটি স্তম্ভ অনুসরণ করি তাহলে বাংলাদেশের মাটিতে কেউ মিথ্যা অপপ্রচার করতে পারবে না। আপনারা সচেতন ও অন্যায়ের বিরুদ্ধে থাকবেন এবং সত্যের পক্ষে থাকবেন। আপনারা মিথ্যা, সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।

তিনি আরও বলেন, ১৪ বছরে দেশে যত মসজিদ, মাদরাসা নির্মাণ হয়েছে যা আগে কখনো হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মীয় প্রতিষ্ঠানে যত অনুদান প্রদান করেছেন যা আগে কোনো সরকার করেনি। দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদরাসা বোর্ড ও মাদরাসা শিক্ষা প্রসারে জন্য প্রতিষ্ঠা করেছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছন।

সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ওহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102