ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে কারো প্রেসক্রিপশন প্রয়োজন নেই’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩৪ বার পঠিত

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, বাংলাদেশ নিয়ে বিদেশি মুরব্বিদের কোনো প্রেসক্রিপশনের প্রয়োজন নেই। বিএনপি ও তাদের কথিত মিত্ররা যারা প্রকৃতপক্ষেই ৭১-এর পরাজিত শক্তির প্রতিনিধিত্ব করে তারা নির্লজ্জ। তারা মিথ্যাচার এবং লাখ-কোটি ডলার বিনিয়োগ করে বিদেশে লবিস্ট নিয়োগ করায় বাংলাদেশের ওপর এখন আগ্রাসী শকুনের কুদৃষ্টি পড়েছে।

সোমবার সকালে চট্টগ্রাম-১০ আসনের আওতাধীন মহানগর আওয়ামী লীগের ইউনিট, ওয়ার্ড, থানা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে তারা আছেন বা নেই সেটা বড় কথা নয়। নির্বাচন হচ্ছে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবেই। এটাই বাস্তবতা। এ নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণ করবেন ভোটাররা। নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন কাউকে ছোট করে দেখার সুযোগ নেই।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা শফর আলী, শেখ মোহাম্মদ ইসহাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য গবেষণা সম্পাদক চন্দন ধর ও চট্টগ্রাম-১০ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102