ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের সুযোগ নেই: কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৪৬ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই। বিএনপি ক্ষমতায় যাওয়ার খোয়াব দেখছে। সরকারের উন্নয়ন তাদের সহ্য হয় না।

শনিবার (১৯ নভেম্বর) রাজবাড়ী মাঠে আয়োজিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে শনিবার বেলা ২টার দিকে শহরের রাজবাড়ী মাঠে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মঞ্চে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। প্রথমেই মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল সাধারণ সম্পাদকের বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন।

পরে শুভেচ্ছা বক্তব্য দেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এদিকে দুই দশক পর সম্মেলন ঘিরে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে তৃণমূল নেতাকর্মীদের মাঝে। নগরীজুড়ে রয়েছে সাজ সাজ রব। পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে গোটা গাজীপুর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102