ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে: তোফায়েল আহমেদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৪৫ বার পঠিত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচন নিয়ে বিএনপি অনেক ষড়যন্ত্র করবে। আওয়ামী লীগের মাঠের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনেও ভোলা-১ আসন থেকে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেন প্রবীণ এই রাজনীতিবিদ।

সোমবার ভোলার গাজীপুর রোডের বাসভবন হল রুমে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমাদের অনেক অর্জন রয়েছে। সব কিছু নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেরদৌস আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, তোফায়েল আহমেদের মেয়ে ডা. তাসলিমা আহমেদ মুন্নী। এছাড়া ১৩ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত থেকে এ মতবিনিময় সভায় অংশ নেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102