ads
সোমবার, ১১ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো রাজমিস্ত্রির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৯ বার পঠিত
রাজবাড়ী

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে জিয়া প্রমাণিক (৩০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।

বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সজ্জনকান্দা মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিয়া রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর গ্রামের লোকমান প্রমাণিকের ছেলে।

নিহতের খালাতো ভাই আক্কাস বিশ্বাস বলেন, সজ্জনকান্দা এলাকায় কাজ করতে গিয়ে সন্ধ্যার দিকে অসাবধানতাবশত ছাদ থেকে মাটিতে পড়ে যান জিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মানসুবা তাবাচ্ছুম বলেন, হাসপাতালে আনার পূর্বেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, ছাদ থেকে পড়ে যাওয়া রাজমিস্ত্রিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেছেন বলে জেনেছি। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102